ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

কক্সবাজারে পৃথক অভিযানে দুই লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি: মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়া এবং কক্সবাজার শহরের টেকপাড়ায় অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো, কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়ার মৃত ফজল মিয়ার ছেলে মোহাম্মদ ফিরোজ (৩২), একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে মোস্তাক আহমদ ওরফে লালু (৩৬) এবং কক্সবাজার শহরের টেকপাড়ার মৃত আব্দুল করিমে ছেলে মোহাম্মদ ফয়সাল (৩০)।

মানস বড়ুয়া বলেন, ‘মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়ায় মাদক চক্রের লোকজন লুট করা ইয়াবা ভাগাভাগির খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুই জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটকদের তথ্য মতে লালুর বাড়ির শয়ন কক্ষের খাটের নিচে লুকানো আরও ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে কক্সবাজার শহরের টেকপাড়া থেকে ঘটনায় জড়িত মোহাম্মদ ফয়সালকে আটক করা হয়।’

পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের টেকপাড়া সংলগ্ন বাঁকখালী নদীর মাঝির ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে আসা ইয়াবার একটি বড় চালান সংঘবদ্ধ মাদক কারবারিরা লুট করে। এরপর থেকেই মাদক চক্রের লোকজনদের আটক করতে পুলিশ তৎপর হয়।

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কক্সবাজারে পৃথক অভিযানে দুই লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

আপডেট টাইম : ১১:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০