ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকার দুই মেয়র শপথ নিলেন আজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র পদে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথবাক্য পাঠ করান। গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে তারা বিজয়ী হন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদ অনুষ্ঠান পরিচালনা করেন।

একই অনুষ্ঠানে দুই সিটির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলকে শপথ পড়িয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

উত্তরের মেয়রের দায়িত্ব পালন করে আসা আতিকুল ইসলাম পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন। আর দক্ষিণের মেয়র সাঈদ খোকন মনোনয়ন না পাওয়ায় এই নির্বাচনে অংশ নেননি। তার মেয়াদ রয়েছে মে মাস পর্যন্ত।

ফলে শপথ নিলেও ঢাকার দুই মেয়রকে চেয়ারে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দুজনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঢাকার দুই মেয়র শপথ নিলেন আজ

আপডেট টাইম : ১২:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০