ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মোদিকে অতিথি করা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা:সহিংসতার পর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি করা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে।এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ গ‌ড়ে দি‌য়েছি‌লেন। আর সেই নীতিমালা মেনেই আমরা চল‌ছি। সেটাই আমা‌দের রাজ‌নৈ‌তিক দিকনির্দেশনা। এর বাইরে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই আমাদের।’

আজ সকালে গাজীপুরের স‌ফিপুর আনসার-ভিডিপি অ্যাকাডেমিতে ‘ফ্লাগ রেইজিং’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এবং বিদেশ থেকে আগত ভিআইপিদের অধিক নিরাপত্তা দেয়ার জন্য আনসারের নতুন ব্যাটালিয়ন সৃষ্টি করা হয়েছে। মুজিববর্ষের অনুষ্ঠানের এ ব্যাটালিয়ন সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করবে।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদের আমন্ত্রণ করা হবে কিনা।

এমন প্রশ্নের সরাসরি জবাব না দিলেও আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমা‌দের সর্বকা‌লের ‌সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমা‌দের‌কে তিনি একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ গ‌ড়ে দি‌য়েছি‌লেন। তার সেই অসাম্প্রদায়িক নীতিমালা ফ‌লো ক‌রেই আমরা চল‌ছি।’

এর আগে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের (পুরুষ) সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ৩ কৃতি প্রশিক্ষণার্থীকে পুরস্কার প্রদান করেন।

এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আনসার সীমান্ত) শাহেদ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোদিকে অতিথি করা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০