ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

চসিক নির্বাচন: মেয়র পদে ৯ জন ও কাউন্সিলর ২৭৮ জনের মনোনয়ন দাখিল

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন। অন্যদিকে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন ২৭৮ জন। এরমধ্যে ৫৮ জন সংরিক্ষত নারী কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হয়। এ দিন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন মনোনয়ন দাখিল করেন।

মেয়র পদে মনোনয়ন দাখিল করা অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মঞ্জুর, ইসলামী ফ্রন্টের এম এ মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ এবং স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী ও মো. তানজিল আবেদিন।

রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার মেয়র পদে ১১ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন। দুই জন মনোনয়ন দাখিল করেননি। অন্যদিকে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এরমধ্যে ২২০ জন মনোনয়ন ফরম দাখিল করেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৯ জন ফরম সংগ্রহ করেন। এরমধ্যে ৫৮ জন মনোনয়ন ফরম দাখিল করেছেন।’

প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। চসিকে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর দুটি সংসদীয় আসনে ভোট হবে ব্যালটের মাধ্যমে। ১৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। বাছাই হবে ১ মার্চ। মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ৯ মার্চ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চসিক নির্বাচন: মেয়র পদে ৯ জন ও কাউন্সিলর ২৭৮ জনের মনোনয়ন দাখিল

আপডেট টাইম : ১১:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০