ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শিশুদের স্বাভাবিক বিকাশে হাতে মোবাইল নয় বই দিন: তথ্যমন্ত্রী

ঢাকা: শিশুদের স্বাভাবিক বিকাশ নিশ্চিতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘শিশুদের হাতে মোবাইল ফোন না দিয়ে বই দিন।’ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে দুটি বইয়ের মোড়ক উন্মোচনের সময় তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি জীবন গড়ার জন্য বইয়ের কোনও বিকল্প নেই। জীবনে প্রত্যয়ী হতে ও জীবন গড়ার জন্য বইয়ের কোনও বিকল্প হতে পারে না। আমি অভিভাবকদের প্রতি অনুরোধ জানাবো, আমাদের শিশুদের হাতে স্মার্টফোন তুলে না দিয়ে বই তুলে দিন।’

এসময় শিশুদের স্বাস্থ্য সচেতন ও বই পাঠে আগ্রহী করতে নিজের স্কুল জীবনের অভিজ্ঞতার কথা জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমি হেঁটে স্কুলে যেতাম। চট্টগ্রাম শহরের আমাদের বাসা থেকে তিন কিলোমিটার দূরের ওই স্কুলে বন্ধুরা মিলে হেঁটে যাওয়া-আসা করতাম। এখন অবশ্য তেমন কেউ হাঁটে না। আমার কয়েকজন বন্ধু ছিল, তারা হাঁটতে হাঁটতে পড়তো। আমরা তাদের পাহারা দিতাম, যাতে ফুটপাত থেকে পড়ে না যায়। আমার রাজনীতিতে আসার পেছনেও কয়েকটি বইয়ের বড় অবদান আছে। জীবন সংগ্রামের জন্য বই একটি বড় হাতিয়ার।’ বইয়ের ব্যবহারে শিশুদের জীবনকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিতে অভিভাকদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শিশুদের স্বাভাবিক বিকাশে হাতে মোবাইল নয় বই দিন: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০