ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আমেরিকা আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার পরিপূর্ণ আত্মসমর্পনের মধ্যদিয়ে আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান ঘটেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।কাতারে আফগান তালেবানের সঙ্গে ওয়াশিংটনের স্বাক্ষরিত শান্তি চুক্তি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জারিফ গতরাতে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মার্কিন আগ্রাসনকারীদের আফগানিস্তানে আগ্রাসন চালানোই ঠিক হয়নি।কিন্তু তারা চালিয়েছে এবং আগ্রাসনের ফলে সৃষ্ট দুর্দশার দায় অন্যদের ওপর চাপিয়েছে। শেষ পর্যন্ত ১৯ বছরের দুর্দশা ও যন্ত্রণা শেষে ওয়াশিংটন আত্মসমর্পনের দলিলে স্বাক্ষর করেছে।প্রকৃতপক্ষে আফগানিস্তান হোক, সিরিয়া, ইরাক কিংবা ইয়েমেন সবখানেই একমাত্র সমস্যা আমেরিকা। শেষ পর্যন্ত মার্কিনীরা এ অঞ্চল ত্যাগ করবে ঠিকই কিন্তু পেছনে রেখে যাবে বিশাল এক ধ্বংসযজ্ঞ।’

প্রায় এক বছরের আলোচনা শেষে শুক্রবার কাতারে শান্তি চুক্তিতে সই করে তালেবান ও আমেরিকা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়। মার্কিন সরকার ওই হামলার জন্য আফগানিস্তানের তালেবানকে দায়ী করে দেশটিতে সামরিক আগ্রাসন চালায়। ব্রিটিশ বাহিনীকে সঙ্গে নিয়ে চালানো ওই হামলায় কয়েকদিনের মধ্যেই তৎকালীন তালেবান সরকারের পতন হলেও ইঙ্গো-মার্কিন বাহিনী গোটা আফগানিস্তানের দখল নিতে পারেনি।

তালেবান ক্ষমতা হারানোর পর বিদেশি সেনাদের কবল থেকে আফগানিস্তানকে মুক্ত করার লক্ষ্যে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যায়। শেষ পর্যন্ত তালেবানের কাছে একরকম পরাজয় স্বীকার করেই তাদের সঙ্গে শান্তি চুক্তিতে সই করল আমেরিকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আমেরিকা আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছে : ইরান

আপডেট টাইম : ১২:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০