ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

‘বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা ভারতের নাগরিক’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে পশ্চিমঙ্গে যারা এসেছিলেন এবং নির্বাচনে ভোট দিয়েছেন তারা সবাই ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাদেরকে নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না।

আজ মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক জনসমাবেশে তিনি এ কথা বলেছেন।

মমতা বলেন, ‘যারা বাংলাদেশ থেকে এসেছিলেন তারা ভারতের নাগরিক…তারা নাগরিকত্ব পেয়েছেন। আপনাদের নতুন করে আবারও নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না। আপনারা নির্বাচনে ভোট দিয়েছেন, আপনাদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন। এখন তারা বলছে আপনারা নাগরিক নন…ওদেরকে বিশ্বাস করবেন না।’

মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ থেকে একজন মানুষকেও তিনি ফেরত পাঠাতে দেবেন না।

ভারতে যেসব শরণার্থী বাস করছেন তারা ইতোমধ্যে দেশটির নাগরিক হয়ে গেছেন উল্লেখ করে মমতা বলেন,‘কেউ শরণার্থীদের নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না।…বিজেপির মিথ্যা তথ্যে আপনারা বিভ্রান্ত হবেন না।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

‘বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা ভারতের নাগরিক’

আপডেট টাইম : ০৮:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০