ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও দুই জন আহত এবং রামুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মাইক্রোবাস যাত্রী নিহত ও চার জন আহত হন।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হারবাং স্টেশনে এবং রামু উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সাত লতামাঝিরপাড়া এলাকার ইসহাক মিয়ার ছেলে শামশুল ইসলাম (৫০) ও একই উপজেলার সদরপাড়া গ্রামের আশরাফ মিয়ার ছেলে ওসমান (৪৫)। মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত হন চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দেবপাড়া এলাকার সুবির দেবের ছেলে সুজন দেব (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানিয়েছেন, ‘মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনে চকরিয়ামুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটিতে থাকা ৪ আরোহী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুই জনকে মৃত ঘোষণা করেন। অপর দুই জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।’

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘বিকাল আড়াইটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এসময় পাঁচ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুজন দেব নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চার যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ রামু থানায় নিয়ে আসা হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট টাইম : ১১:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০