ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইসলামি দলের নতুন কর্মসূচি মোদিকে আমন্ত্রণের প্রতিবাদে

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর সহিংসতার প্রতিবাদে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদ আগামী ১২ মার্চ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে ইসলামি কয়েকটি দল ও সংগঠন।

আজ শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজের পর সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আমির ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ১২ তারিখ বাদ আসর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কোনোভাবেই বাংলার মাটিতে আমরা মোদিকে পা রাখতে দেবো না। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহ্বান- দিল্লিতে মুসলমানদের ওপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছে এরপর তৌহিদে জনতা মোদির মতো খুনিকে বাংলার মাটিতে পা রাখতে দেবো না। আমরা আগেও এ কথা বলেছিলাম, আজও বলছি।

আজকের কর্মসূচি জুমার নামাজ ঘিরে বায়তুল মোকাররম মসজিদ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা গেছে। নামাজের এক ঘণ্টা আগে থেকে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল পল্টনের দিকে চলে যায়।

অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ইসলামি দলের নতুন কর্মসূচি মোদিকে আমন্ত্রণের প্রতিবাদে

আপডেট টাইম : ০৪:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০