ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নারীরা যোগ্যতা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : ক্ষমতা কেউ কাউকে হাতে তুলে দেয় না বলে জানিয়েছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা । নিজের যোগ্যতায় অর্জন করে নিতে হয়। আর নারীরা তাদের যোগ্যতা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে।

রোববার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পাঁচ মহিয়সী নারীকে জয়ীতা পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাদের হাতে এ পুরস্কার তুলে দেন। মহিলা বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী ফজিলাতুনন্নেসা ইন্দিরা।

নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার বিগত ১১ বছরে নারীর ক্ষমতায়ন ও নারীর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীকে সহযাত্রী করা হয়েছে। এ জন‌্য বিভিন্ন নীতিমালা তৈরি করা হয়েছে।’

চাকরিতে বেতনসহ মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত ও মাতৃত্বকালীন ভাতা চালু করা হয়েছে জানিয়ে তিনি জানান, বয়স্ক ভাতা, বিধবা-তালাকপ্রাপ্ত ও নির্যাতিত নারীদের ভাতা, অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা বর্তমানে চালু রয়েছে।

অনুষ্ঠানে করোনাভাইরাসের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস এখন সারা বিশ্বের সমস‌্যা। আমরা সারাক্ষণ মনিটর করছি। কোথাও যদি কোনো সমস্যা দেখা দেয় যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আর এ ধরনের সমস্যা মোকাবিলায় আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। এখানে ঘাবড়ানোর কিছু নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নারীরা যোগ্যতা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০