ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

করোনায় প্রয়োজন হলে যেখানে যেখানে শাটডাউন করা হবে: কাদের

ঢাকা: করোনাভাইরাসের কারণে বাংলাদেশের যেখানে যেখানে শাটডাউন করা দরকার তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যদি শাটডাউন করতে হয়, সে ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রয়োজন হলে শাটডাউন (কাজ বন্ধ করে দেয়া) করা হবে। সবার আগে মানুষকে বাঁচাতে হবে। সে জন্য যা যা করণীয় করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাপরিচালক গতকাল যে বক্তব্য দিয়েছেন, সেখানে কথা একটিই ছিল– টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট তিনবার এটি উচ্চারণ করেছে। তিনি বলেছেন– টেস্টের ওপর গুরুত্ব দেয়া উচিত, আমরাও সেটি অনুসরণ করে এগিয়ে যাব।

প্রসঙ্গত চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত প্রায় সাত হাজার লোকের মৃত্যু হয়েছে। ইউরোপের বহু দেশে করোনা এড়াতে শাটডাউন করেছে। কানাডার সরকার ঘোষণা করেছে খাবার-দাবার থেকে শুরু করে সাংসারিক খরচ পৌঁছে দেয়া হবে। সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

করোনায় প্রয়োজন হলে যেখানে যেখানে শাটডাউন করা হবে: কাদের

আপডেট টাইম : ০১:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০