ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

ঢাকা-১০ : ভোট দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি ওই আসনের ভোটার।

কোন বিরতি ছাড়াই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ জাতীয় সংসদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশন ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে। অপর দুই আসনে ব্যালট পেপার ব্যবহার করা হবে।

গত ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নুর তাপস পদত্যাগ করলে ঢাকা-১০ নির্বাচনী আসন শূন্য হয়।

ঢাকা-১০ আসনের রিটার্নিং কর্মকর্তা জিএম শাহতাব উদ্দিন জানান, ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম রবি, জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী আহসান আসকারি, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং পিডিপির আব্দুর রহিম।

ঢাকা-১০ আসনে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ২৮১ জন। এখানে ভোট কেন্দ্র ১১৭টি ও ভোটকক্ষ ৭৭৬টি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

ঢাকা-১০ : ভোট দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০