ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎

সোমবার হচ্ছে না নিয়মিত মন্ত্রিসভার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সোমবার হচ্ছে না মন্ত্রিসভার নিয়মিত বৈঠক । মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ সোমবার মন্ত্রিসভা বৈঠক হচ্ছে না। মুজিববর্ষের বিশেষ অধিবেশনের কারণে এই বৈঠক না করার সিদ্ধান্ত ছিল। বৈঠক না হওয়ার বিষয়টি ইতিমধ্যে আমরা সংশ্লিষ্টদের জানিয়েও দেয়া হয়েছে।’

মুজিববর্ষ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে জনসমাগম হয় এমন সব ধরনের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

মন্ত্রিসভা হচ্ছে দেশের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। সাধারণত প্রতি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করে থাকেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে তিন লাখের কোটা পার হয়েছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

সবশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ সাত হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেছে। শনিবার (২১ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভাইরাসটিতে নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন, ফলে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

সোমবার হচ্ছে না নিয়মিত মন্ত্রিসভার বৈঠক

আপডেট টাইম : ০৪:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০