ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস প্রদানে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে

বিশেষ প্রতিবেদক: বর্তমান সরকারের সময়ে জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাব মোকাবিলায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্ভরযোগ্য আবহাওয়া এবং জলবায়ুর পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

দৈনন্দিন আবহাওয়া বার্তা জনসাধারণের নিকট পৌঁছে দিতে বিএমডি অ্যাপস চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা প্রদানে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।

‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২০’ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত হবে।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হিসেবে ‘জলবায়ু ও পানি’ নির্বাচন করা যথোপযুক্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর উন্নত প্রযুক্তি ব্যবহার করে ১০ দিনের আগাম পূর্বাভাস প্রদান করে কৃষিখাতে আর্থিক ক্ষয়ক্ষতি কমিয়ে অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, আবহাওয়ার তথ্য-উপাত্ত বিশ্লেষণ সংক্রান্ত বৈজ্ঞানিক মডেল পরিচালনার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন ক্লাস্টার কম্পিউটার ব্যবহার ও স্যাটেলাইট উপাত্ত পর্যবেক্ষণের মাধ্যমে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সঠিক গতিপথ ও তীব্রতা নির্ণয়ে সফল হয়েছে।

শেখ হাসিনা বলেন, আগাম পূর্বাভাস গ্রহণে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় অঞ্চলের প্রাণহানির ঘটনা এক সংখ্যায় নেমে এসেছে এবং জনপদের সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস পেয়েছে।

প্রধানমন্ত্রী ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২০’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস প্রদানে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে

আপডেট টাইম : ১১:৩১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০