ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অসহায়-ছিন্নমূলদের জন্য সারাদেশে লঙ্গরখানা খোলার দাবি

নিজস্ব প্রতিবেদক : অসহায়-ছিন্নমূলদের জন্য ঢাকা শহরের জনবহুল স্থানে কয়েকটি এবং প্রতিটি জেলা শহরে একটি করে লঙ্গরখানা খোলার জানিয়েছে হানিফ বাংলাদেশি।

বুধবার (২৫ মার্চ) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিুবাদ কর্মসূচি পালনকালে তিনি এ দাবি জানান।

হানিফ বাংলাদেশি বলেন, ছিন্নমূল মানুষ এখন আর করোনায় নয়, ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। কোনো বাসাবাড়ি, দোকানপাটে ছিন্নমূল মানুষদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সরকারি-বেসরকারিভাবে কেউ তাদের কথা ভাবেনি। লকডাউনের ফলে তাদের দুঃখ-দুর্দশা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, করোনার বিস্তার রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সবাইকে বাসায় থাকতে বলা হয়েছে। বিভিন্ন জায়গায় ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয় করা হচ্ছে। কিন্তু রাজধানীসহ সারা দেশে গৃহহীন অসহায়-ছিন্নমূলদের কথা কেউ ভাবেনি। এখন পর্যন্ত তাদের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি। করোনা আতঙ্কের সাথে ক্ষুধার জ্বালা তাদের দুর্ভোগ বাড়িয়েছে।

হানিফ বাংলাদেশি আরো বলেন, সরকার, বিভিন্ন এনজিও ও বিত্তশালীদের প্রতি আমার আহ্বান থাকবে-এই দুর্যোগের সময় অসহায়-ছিন্নমূলদের সাহায্যে এগিয়ে আসুন। রাজধানীসহ সারা দেশের জনবহুল স্থানে লঙ্গরখানা স্থাপনের মাধ্যমে তাদের ক্ষুধার জ্বালা দূর করুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অসহায়-ছিন্নমূলদের জন্য সারাদেশে লঙ্গরখানা খোলার দাবি

আপডেট টাইম : ০৬:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০