ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নতুন রাষ্ট্রদূত নিয়োগ গ্রিস ও কাতারে

অনলাইন ডেস্ক: কাতার ও গ্রিসে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদকে গ্রিসে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত মো. জসিম উদ্দিনকে কাতারে নিয়োগ দেওয়া হয়।

বুধবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রদূত আশুদ আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের অন্তর্ভুক্ত। কূটনৈতিক জীবনে তিনি নিউইয়র্ক, কলম্বো, ব্রাসেলস এবং হংকংয়ের বাংলাদেশ মিশনে বিভিন্ন সক্ষমতা অর্জন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় সক্ষমতা নিয়ে কাজ করেছেন তিনি।

রাষ্ট্রদূত আশুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অন্যদিকে, রাষ্ট্রদূত জসিম উদ্দিনও বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের অন্তর্ভুক্ত। কূটনৈতিক জীবনে তিনি নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরসহ বিভিন্ন শাখায় বিভিন্ন সক্ষমতা নিয়ে কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক আন্তর্জাতিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া ২০১৪ সালে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নতুন রাষ্ট্রদূত নিয়োগ গ্রিস ও কাতারে

আপডেট টাইম : ০৯:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০