ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

বিবিসিতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে প্রায় আড়াই কোটি মানুষ চাকরি হারাবে, কয়েকদিন আগে এক গবেষণায় এই তথ্য জানিয়েছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা। তবে উল্টো ঘটনা ঘটলো যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম বিবিসির বেলায়। গত জানুয়ারিতে এক ঘোষণায় তারা জানায়, ৮ কোটি পাউন্ড সাশ্রয় করতে ৪৫০ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে তারা। কিন্তু করোনার সংবাদ কাভার করতে এবার এই পরিকল্পনা তারা স্থগিত করেছে।

তিন মাস আগে বিবিসির হেড অব নিউজ ফ্রান জানান, সুনির্দিষ্ট কর্মসূচিভিত্তিক কাজের পরিবর্তে কেন্দ্রীভূত টিম পরিচালনা করবেন তারা। তাছাড়া বিভিন্ন ধরনের শতাধিক সংবাদের বড় অংশই সংশ্লিষ্ট শ্রোতাদের কাছে পৌঁছায় না এমন অভিযোগ ছিল। তাই সংবাদ কম করার ঘোষণা দেয় তারা। আর প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাই করলে করপোরেশনের মোট ব্যয় সাশ্রয় পরিকল্পনার অর্ধেক হতো। টেলিভিশন ও রেডিওর শ্রোতা-দর্শক কমে যাওয়াও এ ছাঁটাই পরিকল্পনার কারণ ছিল।

কিন্তু করোনাভাইরাস পাল্টে দিয়েছে বিবিসির নিউজরুমের চিত্র। বিবিসির মহাব্যবস্থাপক টনি হ্যাল বুধবার কর্মীদের বলেছেন, ‘সঞ্চয়ের জন্য যে পরিকল্পনা আমরা করেছিলাম, সেটা স্থগিত করছি। আপনারা যেভাবে চমত্কার কাজ করে যাচ্ছেন, আমরা সেটা নিয়েই এগিয়ে যেতে চাই। এখন এটা হবে অনুচিত। এই মুহূর্তে আমরা নিশ্চিত করতে চাই আপনারা আমাদের সমর্থন পাবেন এবং আপনার ও আপনাদের সহকর্মীদের সংস্থান টিকে থাকছে।’

ছাঁটাইয়ের সিদ্ধান্তে বিবিসি ইউটার্ন নেওয়ায় এ বছর যারা বেকারত্বের শঙ্কায় ছিলেন, তারা ফিরবেন। তবে অনেকের প্রশ্ন, এই সিদ্ধান্ত কি কয়েক মাসের জন্য? যদি তাই হয়, তাহলে কেন করোনার ঝুঁকির মধ্যে তারা কাজ করবেন?

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বিবিসিতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা স্থগিত

আপডেট টাইম : ০১:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০