ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

অনলাইনে বিনামূল্যে জরুরি চিকিৎসা পরামর্শ বেস্ট এইডের

নিজস্ব প্রতিবেদক : ‘ফ্রি ভার্চুয়াল মেডিক্যাল ক্যাম্প’ শিরোনামে অনলাইনে বিনামূল্যে জরুরি চিকিৎসা পরামর্শ দিচ্ছে বেস্ট এইড।

করোনাভাইরাসের কারণে চলমান অবস্থায় যাতে কোনো রোগী চিকিৎসা বঞ্চিত না হয় সেজন্য এ উদ্যোগ নিয়েছে বেস্ট এইড নামে একটি অনলাইন ভিত্তিক সেবা প্রতিষ্ঠান।

জানা গেছে, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে ডাক্তাররা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছেন। এতে ১৫ জন জুনিয়র ও ১৭ জন সিনিয়র ডাক্তার রয়েছেন।

প্রতিষ্ঠানটি ২০ মার্চ থেকে ‘ফ্রি ভার্চুয়াল মেডিকেল ক্যাম্প’ চালু করে। যেখানে মানুষ স্বাস্থ্যগত যেকোনো সমস্যা নিয়ে বেস্ট এইডের ফেসবুক পেইজে মেসেজ পাঠালে ডাক্তাররা তার উত্তর দিচ্ছেন। সব ধরনের স্বাস্থ্যগত সমস্যায় আলোচনা করা যাবে এই প্লাটফর্মে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে। গুরুতর কোনো কিছু হলে বেস্ট এইড থেকে ফোন করে পরামর্শ দেওয়া হচ্ছে।

বেস্ট এইড’র সিইও মীর হাসিব মাহমুদ জানান, এরই মধ্যে ৭০০ এর অধিক মানুষকে অনলাইনে ফ্রি সেবা দিয়েছি। এখানে ঢাকা মেডিক্যাল, হলি ফ্যামিলি, কুমিল্লা মেডিক্যাল, সিলেট মেডিক্যাল, শমরিতা হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের মোট ১৭ জন চিকিৎসক রয়েছেন।

যেকোনো স্বাস্থ্যগত সমস্যায় জরুরি সমাধান পেতে +8801533443118 নম্বরে অথবা ফেসবুক পেইজে https://www.facebook.com/bestaidbd যোগাযোগ করা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

অনলাইনে বিনামূল্যে জরুরি চিকিৎসা পরামর্শ বেস্ট এইডের

আপডেট টাইম : ১২:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০