ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

করোনা থেকে সুস্থ হয়েছেন জাস্টিন ট্রুডোর স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: প্রানঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোইরি।গতকাল শনিবার এক বিবৃতিতে সোফি নিজেই নিজের সুস্থতার কথা নিশ্চিত করেছেন।

সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সোফি গ্রেগোইরি ট্রুডো বলেন, আমি খুব ভালো অনুভব করছি। তিনি জানিয়েছেন, তার চিকিৎসক এবং ওত্তাওয়া গণস্বাস্থ্য তাকে ছাড়পত্র দিয়েছে।

এর আগে গত ১২ মার্চ জাস্টিন ট্রুডোর কার্যালয় এক ঘোষণায় জানিয়েছিল যে, সোফি করোনায় আক্রান্ত হয়েছেন। লন্ডন থেকে সফর করে দেশে ফেরার পর অসুস্থ বোধ করায় স্বাস্থ্য পরীক্ষা করা হলে তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে।

এরপরেই প্রধানমন্ত্রী ট্রুডো এবং তার পরিবারের সদস্যরা বাড়িতেই সেলফ আইসোলেশনে থাকা শুরু করেন। যদিও ট্রুডো এবং তার তিন সন্তানের দেহে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি।

এরপর থেকে প্রতিদিনই নিজের বাসভবনের বাইরে সংবাদ সম্মেলন করেছেন ট্রুডো। করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে প্রতিনিয়ত সাহস দিয়ে গেছেন তিনি। গত শনিবার এক বিবৃতিতে ট্রুডো জানান, সোফি ভালো অবস্থায় আছেন।

এদিকে, সোফি এক বিবৃতিতে বলেছেন, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ যারা আমার প্রতি শুভ কামনা জানিয়েছেন। একই সঙ্গে এই মুহূর্তে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি বর্তমানে বাড়িতে বসেই তার দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে কানাডায় যাদেরকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে তাদের জন্য উদাহরণ তৈরি করতে চান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনা থেকে সুস্থ হয়েছেন জাস্টিন ট্রুডোর স্ত্রী

আপডেট টাইম : ১২:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০