ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

‘করোনা মোকাবিলায় যুক্তরাজ্যের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : যুবরাজ চার্লস করোনায় আক্রান্ত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া এই প্রাণঘাতী রোগ (করোনা) মোকাবিলায় যুক্তরাজ্যের সঙ্গে কাজ করার বাংলাদেশের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা আজ (২৯ মার্চ) এক পত্রে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু যুবরাজ চার্লসের গতিশীল নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেন।

শেখ হাসিনা বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং আমাদের অভিন্ন ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আমি সব সময় আপনার ব্যক্তিগত মহত্ব এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বের প্রশংসা করি।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি যুবরাজের দ্রুত আরোগ্য কামনা করছেন। তিনি বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে যুক্তরাজ্যের সঙ্গে এক সাথে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

শেখ হাসিনা করোনাভাইরাসে বাংলাদেশের পরিস্থিতি এবং এর প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে যুবরাজকে অবহিত করেন।

তিনি বলেন, ‘আমাদের সরকার একেবারে প্রাথমিক পর্যায় থেকেই কঠোর প্রতিরোধ ব্যবস্থাসহ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বিমানবন্দরে আগত যাত্রীদের স্ক্রিনিং এবং বিমানবন্দরের কাছে কোয়ারেন্টাইন এলাকায় তাদেরকে রাখার ব্যবস্থা। জানুয়ারির প্রথম থেকেই এ ব্যবস্থা নেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে বহুপ্রতীক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত সব উৎসব উদযাপন ও সমাবেশ স্থগিত করেছেন। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। জনগণকে ঘরে রাখতে ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শেখ হাসিনা যুবরাজ চার্লসের পূর্ণ আরোগ্য এবং যুক্তরাজ্যের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

তথ্যসূত্র: বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

‘করোনা মোকাবিলায় যুক্তরাজ্যের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৫৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০