ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ব্যতিক্রম চিত্র পত্রিকা পাঠেও

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঢাকা নগরীতে লোক চলাচল কমে গেছে। তবে থেমে নেই অনেক সংবাদকর্মী। তারা ছুটে চলছেন অবিরাম। অনলাইন নিউজ পোর্টালগুলো ২৪ ঘণ্টা সক্রিয় থাকলেও ছাপা পত্রিকার চিত্র উল্টো।

বাংলাদেশের প্রায় সব ছাপা পত্রিকাই কঠিন সময় পার করছে। এর পেছনে কাজ করছে নানা রকমের গুজব। বলা হচ্ছে, পত্রিকার কাগজের মাধ্যমে ভাইরাস ছড়াচ্ছে।

তবে পত্রিকা মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) পক্ষ থেকে দাবি করা হয়েছে, কাগজের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না। পত্রিকা ছাপানো ও বিলি করার সঙ্গে সংশ্লিষ্টরা যথেষ্ট সুরক্ষিত থেকে কাজ করেন। তাই অধিকাংশ পত্রিকা প্রকাশ অব্যাহত আছে। তবে পত্রিকার সার্কুলেশন কমেছে অনেক।

পত্রিকার পাঠকদের সুরক্ষার কথা চিন্তা করে নেওয়া হয়েছে নানা রকমের উদ্যোগ। এক্ষেত্রে সহযোগিতা করছে বিভিন্ন সংস্থা।

রাজধানীর ইত্তেফাক মোড়ে দৈনিক ইনকিলাব ভবনের সামনে দেখা গেছে, দেয়ালে সাঁটানো পত্রিকা পড়ার জন্য ফুটপাতে দাঁড়ানোর জায়গা চিহ্নিত করা হয়েছে। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পত্রিকা পড়ছেন পাঠকরা। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ ব্যবস্থা করা হয়েছে।

জ্যেষ্ঠ সাংবাদিক রফিক মোহাম্মদ বলেছেন, এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। করোনাভাইরাস প্রতিরোধে মানুষ যেভাবে সচেতন হয়েছে, এ সচেতনতা যেন অব্যাহত থাকে।

এ প্রসঙ্গে ইনকিলাবের সহ-সম্পাদক আবু জাফর সোহেল বলেন, আমরা কাজ করছি শুধু পাঠকদের সন্তুষ্টি ও সচেতনতার জন্য। আমার ধারণা, পাঠকরা পত্রিকা পড়ে করোনাভাইরাস সম্পর্কে আরো বেশি সচেতন হয়েছেন। ইনকিলাব ভবনের সামনে পত্রিকা পড়ার যে ব্যবস্থা করা হয়েছে, অন্যান্য স্থানেও এ ধরনের ব্যবস্থা করা উচিত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ব্যতিক্রম চিত্র পত্রিকা পাঠেও

আপডেট টাইম : ০৯:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০