ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎

স্বাস্থ্যমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরও প্রয়োজনীয় পদক্ষেপ এবং করণীয় নির্ধারণে স্বাস্থ্যমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী যে ভিডিও কনফারেন্স রেখেছেন তার আগে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত থাকবেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ধরনের নির্দেশনা পেয়েছেন।

জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকেও ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস সংক্রমণ প্র‌তি‌রোধ এবং দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়সহ সার্বিক পরিস্থিতি জানতে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্স কর‌বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে তিনি সারাদেশের সাধারণ মানুষের খোঁজ-খাবর নেবেন।

ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও যুক্ত থাকবেন বলে জানা গেছে।

নির্দিষ্ট সময়ে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকতে পুলিশের আইজিপি, প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ এবং সব ডিসি ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের এরইমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

স্বাস্থ্যমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০