ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ক্রীড়া প্রতিমন্ত্রী কর্মহীনদের পাশে

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে গিয়ে রাতের আঁধারে খাবার পৌঁছে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

দরিদ্র মানুষের তালিকা ধরে নিজ এলাকার মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তিনি।

জনসমাগম এড়াতে খাদ্যসামগ্রী নিয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তার কর্মীরা গভীর রাতে বাড়ি বাড়ি ছুটছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে প্রতিমন্ত্রীর নিজ এলাকা গাজীপুরের জয়দেবপুর, টঙ্গীর কেরানিরটেক বস্তি, কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তি, নোঁয়াগাও রেল কলোনি ও আশপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়।

ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। ত্রাণ সামগ্রীতে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, ভোজ্যতেল ও সুরক্ষা সামগ্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব রাসেল বলেন, করোনা মোকাবিলায় কয়েক দিন ধরে বন্ধ যানবাহন চলাচল। বন্ধ হয়ে গেছে অনেক কল কারখানা-দোকান ও বিপনী বিতান। ঘর থেকে বের হচ্ছে না কেউ। অসহায় হয়ে পড়েছে অনেক দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আমার নিজ নির্বাচনী এলাকার সকলের জন্য সাধ্যমতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছি। প্রাথমিকভাবে প্রথম ধাপে ৫০ হাজার পরিবারের জন্য খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এই ত্রাণ শুধু গাজীপুরের ভোটারদের জন্য নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কে ভোটার আর কে ভোটার না এটা দেখে আমি ত্রাণ দিচ্ছি না। আমার ত্রাণ সকল অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। করোনা মোকাবিলা করতে গিয়ে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ক্রীড়া প্রতিমন্ত্রী কর্মহীনদের পাশে

আপডেট টাইম : ১২:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০