ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

করোনায় আক্রান্ত এক সাংবাদিক, ৪৭ জন কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভির একজন সাংবাদিক নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর ওই সাংবাদিকের সংস্পর্শে আসা আরও ৪৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে ইনডিপেন্ডেট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সদস্য আমাদের এক সহকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত। উনি সর্বশেষ ২৫ এবং ২৬ মার্চে অফিসে কর্মরত ছিলেন। রাতে তার সিম্পটম গ্রো করায় আমাদের জানান, অফিসে তিনি আসতে পারবেন না, সেলফ আইসোলেশনে ছিলেন।’

শামসুর রহমান তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘‘দুদিন আগে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেন এবং স্যাম্পল নিয়ে টেস্ট রেজাল্ট আসে—‘দুর্ভাগ্যজনকভাবে যেটা পজিটিভ ছিল’।’’

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা সব সহযোগিতা করছি, আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ আছে।’

তার সংস্পর্শে আসা ৪৭ জনের একটি তালিকা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২৬ মার্চ থেকে হিসাব করে আর পাঁচ দিন যদি আর কোনও সহকর্মীর সিম্পটম না দেখা যায়, তার মানে আর কোনও সংক্রমিত কেউ হয়নি।’

গণমাধ্যমকর্মীরা সবসময় তাদের পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয় মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা যারা সহকর্মীরা রয়েছি অন্যান্য জায়গায় সরকারের নির্দেশনা মেনে পেশাগত দায়িত্ব পালন করি, সবাই সুস্থ এবং ভালো থাকবেন।’

কোভিড-১৯ আক্রান্ত সহকর্মীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে ইনডিপেন্ডেট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান বলেন, ‘তিনি (আক্রান্ত ব্যক্তি) রিকভারি করছেন।’

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, দেশে এখনও পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৬১ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

করোনায় আক্রান্ত এক সাংবাদিক, ৪৭ জন কোয়ারেন্টিনে

আপডেট টাইম : ১০:০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০