ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মোদির কাছে করোনার ‘ওষুধ’ চেয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। কয়েকটি দেশ করোনারোধী চিকিৎসায় এইডসের ওষুধ ব্যবহার করেছিল। সম্প্রতি ভারত জোর দিয়েছে ম্যালেরিয়া রোগের ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের দিকে। আর এটি আশাবাদী করে তুলেছে করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

আজ রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখের বেশি, মৃত্যু ছাড়িয়েছে ৮ হাজার। এই কঠিন সময়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে আমেরিকানরা। কোভিড-১৯ রোগের চিকিৎসায় ট্রাম্প চাইছেন হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করতে। ম্যালেরিয়ার এই প্রতিষেধক সরবরাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট।

হোয়াইটহাউজে করোনাভাইরাস টাস্কফোর্সের সংবাদ সম্মেলনে এ কথা জানান ট্রাম্প, ‘আজ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয়েছে। হাইড্রক্সিক্লোরোকুইনের জন্য যুক্তরাষ্ট্রের অর্ডার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ভারত।’ নিজেও করোনার চিকিৎসায় এ ট্যাবলেট ব্যবহার করবেন জানালেন তিনি, ‘আমিও এটা নিতে পারি, আমার চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। ভারত অনেক তৈরি করে এটা। তাদের শতকোটি জনগণের জন্যও অনেক দরকার। হাইড্রক্সিক্লোরোকুইন, ম্যালেরিয়ারোধী ওষুধ। তারা যদি আমাদের চাহিদামতো এটি সরবরাহ করে আমি তা গ্রহণ করবো।’

ম্যালেরিয়ার এ প্রতিষেধক ও ফর্মূলা কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সরকার। তবে আমেরিকার সংকটে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয়েছে। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে এবং কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত-যুক্তরাষ্ট্র জুটি বেঁধে পূর্ণ শক্তি প্রয়োগ করবে বলে একমত হয়েছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মোদির কাছে করোনার ‘ওষুধ’ চেয়েছেন ট্রাম্প

আপডেট টাইম : ১২:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০