ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

১৬ লাখ মানুষের কোভিড-১৯ টেস্ট করেছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৩২৭ জন। প্রাণ হারিয়েছে ৯ হাজার ৬০৫ জন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তারা ১.৬ মিলিয়ন তথা ১৬ লাখ মানুষের কোভিড-১৯ টেস্ট করিয়েছে।

ট্রাম্প বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ১৬ লাখ মানুষের করোনাভাইরাস টেস্ট করা হয়েছে এবং তাদের রিপোর্ট দেওয়া হয়েছে। যা যেকোনো দেশের চেয়ে অনেক বেশি। এমনটা বিশ্বের আর কোনো দেশ করতে পারেনি।’

তিনি আরো জানান ২৭ মার্চ থেকে অনুমতি পাওয়া অ্যাবোট ল্যাবরেটরি ১৫ মিনিটে করোনাভাইরাস টেস্ট করতে পারবে। সপ্তাহে তারা ১২০০ টেস্ট করাবে।

ট্রাম্প আরো দাবি করেছেন তারা আলো দেখতে শুরু করেছে। শিগগিরই এই ক্রান্তিকাল থেকে উত্তরণ ঘটবে তাদের এবং তারা যেটা করেছে সেটার জন্য গর্ববোধ করবে, ‘আমরা টানেলের শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছি। প্রতিদিন অনেক কিছু হচ্ছে। প্রতিদিন অনেক কিছু ঘটছে। আমরা টানেলের শেষ প্রান্তের আলো দেখতে শুরু করেছি। আশা করছি আমরা খুব বেশি দূরে নেই। এই সময়ে যা কিছু করেছি সেটার জন্য আমরা সবাই গর্ববোধ করব।’

রোববার থেকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। বিশেষ করে নিউইয়র্কে। যেখানে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

১৬ লাখ মানুষের কোভিড-১৯ টেস্ট করেছে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১০:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০