ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

করোনার ব্যাপক সংক্রমণ হতে পারে এপ্রিলে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এপ্রিল মাসটা আমাদের জন্য খুবই দুঃসময়। সব জায়গা থেকে এমন খবর পাচ্ছি। কাজেই কারো মধ্যে যদি করোনার উপসর্গ দেখা দেয় সঙ্গে সঙ্গে খবর দেবেন। যারা সেবা দেবেন তাদের জন্য সব প্রস্তুত আছে। কাজেই কোনো কিছু লুকাবেন না। আর এটা কোনা লজ্জার বিষয় না।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান‌টি প‌রিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

প্রধানমন্ত্রী বলেন, ‘অন্যান্য দেশ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করা হয়েছে। তাতে মনে হচ্ছে, এই এপ্রিল মাসে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হতে পারে। এই ধরনের আলামত পাওয়া যাচ্ছে। এই ধরনের কিছু প্রতিবেদন দেখতে পাচ্ছি, কিছু প্রেডিকশন দেখতে পাচ্ছি। কাজে সেই অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের এমনভাবে চলতে হবে যেন এর প্রভাবে আমাদের দেশের মানুষের ক্ষতি কম হয়।
করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে যারা কাজ করেছেন তাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘দুর্যোগে চিকিৎসা নিয়ে যারা শর্ত দিয়েছেন তাদের কাজ করার দরকার নেই। যারা চিকিৎসা না দিয়ে পালিয়ে গেছেন তাদের জন্য এ প্রণোদনা না। তারা যদি এখন চিকিৎসায় ফিরতে চায় তাহলে বিনা শর্তে কাজ করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

করোনার ব্যাপক সংক্রমণ হতে পারে এপ্রিলে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০