ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন আইসিইউতে

অনলাইন ডেস্ক : গতকাল সোমবার সন্ধ্যায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। গতকাল রোববার সন্ধ্যায় তার ব্যক্তিগত ডাক্তারের পরামর্শে সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই হাসপাতাল ছাড়ার কথা থাকলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে রেখে দেওয়া হয়। আজ সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।

অবশ্য তিনি জ্ঞান হারাননি। এখনো কথা বলতে পারছেন। আইসিইউতে যাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাবকে তার ডেপুটি হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন। যেকোনো প্রয়োজন রাব প্রধানমন্ত্রীর হয়ে কাজ করবেন। ডাউনিং স্ট্রিটের এক বার্তায় এমনটাই জানানো হয়েছে।

মূলত সতর্কতাস্বরূপ তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। যেকোনো সময় তার ভেন্টিলেশন প্রয়োজন হতে পারে। তখন যাতে দ্রুত ভেন্টিলেটরের ব্যবস্থা করা যায় সে কারণেই আইসিউইতে নেওয়া।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এক বার্তায় জানিয়েছেন, ‘আজ বিকেলে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। সে কারণে তার মেডিকেল টিমের পরামর্শে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাবকে যেকোনো প্রয়োজনে তার দায়িত্ব পালন করতে বলেছেন।’

প্রধানমন্ত্রী জনসনের শরীরে গেল ২৬ মার্চ করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এরপর থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। গতকাল রোববার সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়।

তথ্যসূত্র : বিবিসি ও স্কাই নিউজ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন আইসিইউতে

আপডেট টাইম : ০২:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০