ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

যুক্তরাজ্যের শিশু বিষয়ক ছায়া মন্ত্রী হলেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার পার্টির শিশু বিষয়ক ছায়া মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।

সম্প্রতি পূর্ণাঙ্গ শ্যাডো ক্যাবিনেট গঠন করেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা স্যার কিয়ার স্ট্যারমার। তারপরই শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশি ব্রিটিশ এমপিকে এ দায়িত্ব দেওয়া হয়।

শ্যাডো কেবিনেটে স্থান পেয়েছেন লিডারশিপ প্রতিদ্বন্দ্বী লিসা নন্দা, রেবেকা লং বেইলি, এমিলি থর্নবারি ও জেসিকা ফিলিপ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বলেন, ‘আমি অ্যাঞ্জেলা রায়নার ছায়া শিক্ষা দলের অংশ হিসেবে বছরের শুরু থেকে ছায়ামন্ত্রী নিযুক্ত হতে পেরে আনন্দিত। শৈশবকালীন পড়াশোনা শিশুর বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ, সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে এমনকি স্কুল শুরু করার আগেই পিছিয়ে পড়ে। এটা যাতে না ঘটে তা নিশ্চিত করতে আমার সহকর্মীদের সাথে আমি কাজ করার আশা করি।’

টিউলিপ সিদ্দিক ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশু যত্ন ও প্রাথমিক শিক্ষার জন্য সর্বদলীয় সংসদীয় গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে প্রথমবার নির্বাচিত হন। ২০১৭ সালের নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন। সর্বশেষ গত বছরের ডিসেম্বরের নির্বাচনেও তিনি জয়লাভ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

যুক্তরাজ্যের শিশু বিষয়ক ছায়া মন্ত্রী হলেন টিউলিপ

আপডেট টাইম : ১২:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০