ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে চীনে

অনলাইন ডেস্ক: চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। ১১ এপ্রিল শনিবার দেশটিতে ৯৯ জনের শরীরের এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। আগের দিন শুক্রবার এ সংখ্যা ছিল ৪৬। অর্থাৎ, একদিনের ব্যবধানে দ্বিগুণেরও বেশি মানুষের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার দেশটির অফিসিয়াল ডাটার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ১১ এপ্রিল শনিবার নতুন করে শনাক্ত ৯৯ জনের মধ্যে ৯৭ জনই বিদেশ থেকে আগতদের সংস্পর্শে এসেছিলেন।

এর আগে ৭ এপ্রিল চীনা কর্তৃপক্ষ ঘোষণা করে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত ৬ এপ্রিল দেশটিতে প্রথমবারের মতো এ ভাইরাসে কারও মৃত্যু হয়নি। ওই ঘোষণার একদিনের মাথায় ৮ এপ্রিল থেকে উহানের লকডাউন তুলে নেয় দেশটির কর্তৃপক্ষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করলে সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে চীনা নাগরিকরা।

তথ্যের অপর্যাপ্ততা ও ভাইরাস মোকাবিলায় ধীরগতির পদক্ষেপ নিয়ে ক্ষোভ দানা বাঁধতে থাকে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক হুমকির মুখে পড়ে চীনা নেতৃত্ব। একপর্যায়ে ভাইরাসটি নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৭৭ হাজার ৫১৭। এরমধ্যে এক লাখ আট হাজার ৮৬২ জনের মৃত্যু হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে চীনে

আপডেট টাইম : ০৫:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০