ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

খাগড়াছড়ির দিঘীনালা থেকে ৭০ বস্তা চাল উদ্ধার, আটক-১

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোটমেরুং বাজারে অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) ৭০ বস্তা চাল ক্রয়ের অভিযোগে ১ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

দিঘীনালা থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দে জানান সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহর অভিযানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ বস্তা (৩০কেজি) চাল জব্দ করা হয়। এসময় ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনকে (দুলু) আটক করা হয়।

ধারণা করা হচ্ছে ডিলার জহির চালগুলো দেলোয়ারের নিকট বিক্রয় করে দিয়েছে। আটককৃত ব্যবসায়ী ছোটমেরুং এলাকার সওদাগর পাড়ার মো. আব্দুর রাজ্জাকের পুত্র।

এদিকে অভিযানের খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির মেরং ইউনিয়নের ডিলার ও মেরুং (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জহির পলাতক রয়েছে।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদের অভিযোগে ৭০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এবং একজনকে আটক করা হয়েছে। তাদের বিরূদ্ধে দিঘীনালা থানায় মামলা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

খাগড়াছড়ির দিঘীনালা থেকে ৭০ বস্তা চাল উদ্ধার, আটক-১

আপডেট টাইম : ০৯:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০