ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রমজানে সবাইকে ঘরে তারাবি পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : সৌদি আরবে রমজানে তারাবির নামাজ বন্ধ রাখা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ঘরে বসে তারাবির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন সৌদি আরবে পর্যন্ত মসজিদে নামাজ বা জমায়েত হওয়া বন্ধ করে দিয়েছেন। এমনকি তারাবির নামাজও সেখানে হবে না, সবাই ঘরে বসে পড়বে। খুব সীমিত আকারে হবে, তারা নিষেধ করে দিয়েছেন। ঠিক এমনিভাবে মসজিদ-মন্দির-গির্জাহ এমন কী ভ্যাটিকান সিটি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এভাবে তারা সুরক্ষা নিশ্চিত করেছেন। যাতে নিজে সুরক্ষার পাশাপাশি অন্যকেও রাখতে পারে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। আজকের এই কনফারেন্সে ঢাকা বিভাগের ৮ জেলা যুক্ত রয়েছে।

জেলাগুলো হলো- ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ।

তিনি বলেন, সামনে রোজা, রমজান মাসে আমদের পণ্য পরিবহন বা কোনো খাদ্যসামগ্রীর যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সে ব্যবস্থা নিয়েছি। সেই সঙ্গে যেহেতু সৌদি আরবেও হচ্ছে না, ইসলামিক ফাউন্ডেশন কতোগুলো নির্দেশনা দিয়েছেন, সেগুলো মেনে চলুন এবং ঘরে বসে তারাবি পড়েন। কেউ সংক্রামিত থাকলে অযথা মসজিদে গিয়ে অন্যকে সংক্রামিত করবেন না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রমজানে সবাইকে ঘরে তারাবি পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৮:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০