ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

করোনায় নাইজেরিয়ান প্রেসিডেন্টের চিফ অব স্টাফের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কাছে শুক্রবার হার মানলেন নাইজেরিয়ান প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আবা কাইয়ারি। তার মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট কার্যালয়ের দু্জন মুখপাত্র।

সত্তরোর্ধ্ব কাইয়ারি ডায়বেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির শীর্ষ সহযোগী ও দেশটির অন্যতম শক্তিশালী ব্যক্তি ছিলেন তিনি। ২০১৫ সালে চিফ অব স্টাফের দায়িত্ব পান এ রাজনীতিবিদ।

রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র গার্বা শেহু এক টুইটে বলেছেন, ‘শোকসন্তপ্ত হৃদয়ে জানাচ্ছি, প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মাল্লাম আবা কাইয়ারি মারা গেছেন।’ দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন, ‘কোভিড-১৯ রোগে ভুগছিলেন তিনি এবং চিকিৎসাও নিচ্ছিলেন। কিন্তু মারা গেলেন শুক্রবার।’ আরেক মুখপাত্র ফেমি আদেসিনাও কাইয়ারির মৃত্যু নিশ্চিত করেছেন।

পশ্চিম আফ্রিকান দেশটির শীর্ষ পর্যায়ের ব্যক্তি হিসেবে মৃত্যু হলো কাইয়ারির। নাইজেরিয়ার রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সেখানে ৪৯৩ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু হয়েছে।

জার্মানিতে অফিসিয়াল সফরের ৯ দিন পর গত ২৩ মার্চ করোনা পজিটিভ হয় কাইয়ারির। পরের দিন তা প্রকাশ পায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

করোনায় নাইজেরিয়ান প্রেসিডেন্টের চিফ অব স্টাফের মৃত্যু

আপডেট টাইম : ০২:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০