ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জুবায়ের জানাজায় জন সমাগম ঠেকাতে প্রশাসন ব্যর্থ : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলাফত মজলিশ নেতা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজায় জন সমাগম ঠেকাতে প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছন,স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাসে আক্রান্তদের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জানাজায় এতো লোক জমায়েত হওয়ায় অনেকে হয়তো আক্রান্ত হয়েছে। এতে ঝুঁকি অনেকেটা বেড়ে গেছে।’

প্রসঙ্গত, শনিবার (১৮ এপ্রিল) সকালে জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে খেলাফত মজলিশ নেতা জুবায়ের আহমদ আনসারীর জানাজা হয়। এতে মাদ্রাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায় মানুষ। লকডাউন উপেক্ষা করে আনসারীর জানাজায় লাখো মানুষ জড় হয়।

এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে এ ঘটনায় সার্কেল এএসপিকেও প্রত্যাহার করা হয়েছে।শনিবার রাতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটুকেও প্রত্যাহার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জুবায়ের জানাজায় জন সমাগম ঠেকাতে প্রশাসন ব্যর্থ : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০