ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

বাংলাদেশ থেকে হাইড্রোক্লোরোকুইন আমদানি করতে চায় মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া। প্রাণঘাতী করোনা রোগের চিকিৎসায় ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহারে ঢাকার প্রতি অনুরোধ জানিয়েছে দেশটি।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমনেকে এক চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাশেমউদ্দিন তুন হোসাইন এ ট্যাবলেট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

দেশের বাইরে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ। মূলত এই ট্যাবলেট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

বার্তায় জানানো হয়, করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সেদেশে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে।

এ বিষয়ে মালয়েশিয়ার সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও বার্তায় উল্লেখ করা হয়। এছাড়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবিলয়ায় বাংলাদেশের সঙ্গে কাজ করার ওপর গুরত্ব দেন।

বার্তায় আরও জানানো হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার নাগরিকদের সেদেশে ফেরত নেয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ধন্যবাদ জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

বাংলাদেশ থেকে হাইড্রোক্লোরোকুইন আমদানি করতে চায় মালয়েশিয়া

আপডেট টাইম : ০৯:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০