ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

সাবধানে থাকতে হবে এপ্রিল মাসে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো নভেল করোনাভাইরাসের বাংলাদেশে যাতে ব্যাপক সংক্রমণ না হয়, সেজন্য এপ্রিল মাস সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি জানান, দেশে এ মুহূর্তে ৫০৭ প্রতিষ্ঠান কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে ধারাবাহিক ভিডিও কনফারেন্সের অংশ হিসেবে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের সঙ্গে মতবিনিময়েল আগে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, এপ্রিল মাসটি আমাদের জন্য একটু কষ্ট হবে। এ মাসে সাবধানে থাকতে হবে। তারপরও ইউরোপ-আমেরিকায় যে পরিমাণ রোগ সংক্রমিত হয়েছে তার তুলনায় আমাদের দেশে কম। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে বাঙালি মারা গেছে সে তুলনায় সারাদেশে কম।

করোনাভাইরাসের কারণে অনেক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীণতা দিবস, নববর্ষের মতো অনুষ্ঠান বাতিল করা হয়েছে উল্লেখ করে সবাইকে সরকারি নির্দেশনা মেনে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের দেশের অনেকেই এটি ভালোভাবে মানতে চান না। যার ফলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাচ্ছে। যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেসব নির্দেশনা যেন সবাই মেনে চলেন। মানুষের সমাগম হয় সেখানে না থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, এটা একান্তভাবে প্রয়োজন।

করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সবাই যেন এটি ব্যবহার না করে। যেগুলো সম্পূর্ণ রোগী দেখার জন্য, সেগুলো রোগী দেখার জন্যই থাকবে। হাসপাতালে কর্মরত তাদের জন্যই শুধু ব্যবহার করা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

সাবধানে থাকতে হবে এপ্রিল মাসে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০