ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিনামূল্যে সবজি বিতরণ

নিউজ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় সরকারি ত্রাণের সঙ্গে বিভিন্ন রকম সবজি বিতরণ করছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলমান করোনা সংকটে বেশিরভাগ নিম্ন আয়ের মানুষের নগদ টাকায় সবজি কেনার সামর্থ কমে গেছে। আবার স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজি ঠিকমতো বিক্রি করতে পারছেন না। এ অবস্থায় অসহায় দুস্থদের ভাতের পাশাপাশি তরকারির চাহিদা পূরণ ও স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ উদ্যোগ গ্রহণ করেছেন।

গত সপ্তাহে প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় ২ হাজার ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে এ সকল সবজি বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকায় সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত সহায়তার মাধ্যমে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবন্দের মাধ্যমে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করা হচ্ছে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকাসহ রাজশাহীর বিভিন্ন উপজেলায় ৫০ হাজার মাস্ক বিতরণ করেন। এছাড়া, রাজশাহী সরকারি হাসপাতালসহ চারঘাট, বাঘা, পাব, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মাঝে পিপিই সরবরাহ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিনামূল্যে সবজি বিতরণ

আপডেট টাইম : ০২:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০