ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নতুন করে করোনায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩৪ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত হয়েছে। এর আগে ২ হাজার ৯৪৮ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ৩ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩ হাজার ১২৮ জনের। যা আগের দিনের তুলনা ৩ দশমিক ৭ শতাংশ বেশি। পরীক্ষা করা হয় ২ হাজার ৭৭৯ জনের। যা আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি।

তিনি বলেন, মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী। বয়সের হিসাবে ৬০ এর ওপরে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ এবং ৪০ থেকে ৫০ এর মধ্যে ৩ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৮৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৭৬৫ জন। মুক্ত হয়েছেন ২ জন। এ পর্যন্ত ৫৮৪ জন আইসোলেশন থেকে ফিরে গেছেন।

তিনি বলেন, যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে আমাদের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।

এখন পর্যন্ত ঢাকা জেলাতেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হচ্ছে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নতুন করে করোনায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪

আপডেট টাইম : ০৩:২৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০