ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

৩০১ মার্কিনি মধ্যরাতে ঢাকা ছাড়লেন

নিউজ ডেস্ক: করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই মধ্যরাতে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ৩০১ জন নাগরিক। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২ টায় ওমনি এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রের একটি চার্টার্ড বিমান তাদের নিয়ে যায়। বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংনের উদ্দেশে । যুগান্তরকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান।

তিনি বলেন, রাত ১১ টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ৩০১ জন মার্কিন নাগরিক নিয়ে বিশেষ বিমাননি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা ছিল। পরে কিছুটা বিলম্বে মধ্যরাতে ছেড়ে যায়।

করোনাভাইরাসে বিমান চলাচল সীমিত হওয়ার পর এ নিয়ে চার দফায় নিজ দেশে ফিরলেন ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন নাগরিক দেশে ফিরেছেন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সবচেয়ে বেশি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ, মারা গেছেন ২৮০৩জন। ৮ লাখ ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মোট মারা গেছেন ৪৫ হাজারের বেশি মানুষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

৩০১ মার্কিনি মধ্যরাতে ঢাকা ছাড়লেন

আপডেট টাইম : ১২:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০