ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পবিত্র রমজান উপলক্ষে সৌদি ও ইরাকে কারফিউ শিথিল

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জারি করা কারফিউ শিথিল করতে যাচ্ছে সৌদি আরব ও ইরাক। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি ও বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়লের এক কর্মকর্তা জানিয়েছেন, যে শহরগুলোতে পুরোপুরি লকডাউন কার্যকর হয়নি সেখানকার বাসিন্দারা রমজানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বের হতে পারবেন। আর যে শহরগুলো পুরোপুরি লকডাউনে আছে সেখানকার বাসিন্দারা মুদিপণ্য কেনাকাটা ও চিকিৎসকের কাছে যাওয়ার মতো প্রয়োজনীয় বিষয়গুলো সারতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বের হতে পারবেন।

মার্চের শেষ দিকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছিল সৌদি প্রশাসন। করোনা পরিস্থিতি অবনতির দিকে গেলে রাজধানী রিয়াদ, মদিনা ও মক্কাসহ বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়।

এদিকে রয়টার্স জানিয়েছে, এক মাস ধরে চলা কারফিউ রমজান উপলক্ষে শিথিলের ঘোষণা দিয়েছে ইরাক। এই সময়ে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলারও অনুমতি দেওয়া হয়েছে।

সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, বাসিন্দারা কেবল রাজধানী বাগদাদের ভেতরে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলাচল করতে পারবেন। তবে শুক্র ও শনিবার পূর্ণ কারফিউ বলবৎ থাকবে। রমজানের এই সময়ে সরকারি অফিসগুলোতে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারি হাজির থাকবেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য কিছু দোকানাপাট খোলা থাকবে। তবে শপিংমল, পার্ক ও মসজিদসহ যেসব স্থানে লোকসমাগম বেশি হয় সেসব জায়গা বন্ধ থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পবিত্র রমজান উপলক্ষে সৌদি ও ইরাকে কারফিউ শিথিল

আপডেট টাইম : ১২:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০