ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় শতাধিক মুসল্লি তারাবি পড়তে মসজিদে

আন্তর্জাতিক ডেস্ক : শুরু হলো মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজান। কিন্তু তাদের ইবাদতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। লকডাউনের মধ্যে মুসলমানদের মসজিদে নামাজ আদায়ে বিধিনিষেধ জারি করেছে বিভিন্ন দেশের সরকার। তারপরও ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের এক মসজিদে নামাজ পড়তে শতাধিক মুসল্লির সমাগম হয়েছে।

করোনাভাইরাসের ভয় উপেক্ষা করে রমজানের প্রথম দিন মসজিদে হাজির হয়েছেন মুসল্লিরা। সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না তাদের মধ্যে। বৃহস্পতিবার বাইতুররহমান গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজ পড়তে দেখা গেছে কাঁধে কাঁধ মিলিয়ে। অল্প কয়েকজনের মুখে ছিল মাস্ক।

নামাজ পড়তে আসাদের একজন সিতি রামাদান বলেছেন, ‘আমরা একসঙ্গে নামাজ পড়ছি আশা করি বিশ্বের ওপর রহমত বর্ষণ করবেন আল্লাহ এবং এই মহামারি শিগগিরই শেষ হবে। কারণ আমাদের বিশ্বাস, আমরা যদি একসঙ্গে নামাজ পড়ি (মসজিদে), আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন।’

ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৭৫ জন। মৃত্যু হয়েছে ৬৪৭ জনের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইন্দোনেশিয়ায় শতাধিক মুসল্লি তারাবি পড়তে মসজিদে

আপডেট টাইম : ০৫:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০