ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

৬০ জেলায় সংক্রমিত হয়েছে প্রাণঘাতী করোনা

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনার সংক্রমিত জেলার তালিকায় যোগ হলো আরও দুই জেলা। ৬৪টি জেলার মধ্যে করোনামুক্ত রয়েছে মাত্র চার জেলা। বাকি ৬০ জেলাতেই সংক্রমিত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি।

আজ শনিবার দুপুরে প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ এপ্রিলে আমাদের তথ্য মোতাবেক নতুন আরও দুইটি জেলা করোনা সংক্রমিত হয়েছে। একটি হলো বরিশাল বিভাগের ভোলা এবং রাজশাহীর নাটোর জেলার।

তিনি আরও বলেন, দেশের ৬৪টি জেলার মধ্যে যে চার জেলায় এখনো করোনা সংক্রমিত হয়নি সেগুলো হলো সাতক্ষীরা, ঝিনাইদহ, রাঙামাটি ও খাগড়াছড়ি। এই চারটি জেলা বাদ দিয়ে সারাদেশের অন্যান্য জেলাতে করোনা সংক্রমিত হয়েছে বলে জানান তিনি।

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)। ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।

২৫ মার্চ প্রথমবারের মতো সীমিত আকারে কম্যুনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে বলেও জানা যায়। আর ২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৩ এপ্রিল থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষার আওতা বাড়ানো হবে। এরপর থেকে করোনা পরীক্ষার পরিধি বাড়ানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

৬০ জেলায় সংক্রমিত হয়েছে প্রাণঘাতী করোনা

আপডেট টাইম : ০৪:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০