ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

ধৈর্য ও সংযমের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের সর্বস্তরে পরিমিতি বোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আসুন, পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতি বোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।’

মাহে রমজান উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি তিনি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, ‘রমজান আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমা লাভের মাস। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।

করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে এবারের রমজানের তারাবিসহ অন্যান্য সব নামাজ নিজ নিজ বাসায় বসে আদায়ের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘রোজা রাখার পাশাপাশি ঘরে অবস্থান করে বেশি বেশি করে কোরআন শরীফ তেলওয়াত করি। জিকির ও নফল এবাদতের পরিমাণ বাড়িয়ে দেই যেন পরম করুণাময় আল্লাহতাআলা আমাদের দেশ ও জাতি তথা বিশ্ববাসীকে এই মহামারি থেকে মুক্তি দেন। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। আমিন।

খবর বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

ধৈর্য ও সংযমের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১০:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০