ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন সানা মির

ক্রীড়া ডেস্ক : ২০০৫ সালে যে যাত্রা শুরু হয়েছিল, ২০২০ এ তা এসে থামল। পাকিস্তানের মেয়েদের ক্রিকেটের ধ্রুবতারা সানা মির অবসরের ঘোষণা দিয়েছেন গতকাল শনিবার। ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন এ অলরাউন্ডার।

পাকিস্তানের হয়ে ১২০ ওয়ানডে এবং ১০৬ টি-টোয়েন্টি খেলেছেন সানা মির। ওয়ানডেতে ১৫১ এবং টি-টোয়েন্টিতে ৮৯ উইকেট পেয়েছেন। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে আছেন নিদা দারের পর। এছাড়া ওয়ানডেতে ১৭.৯১ গড়ে ১৬৩০ রান এবং টি-টোয়েন্টি ১৪.০৭ গড়ে ৮০২ রান করেছেন পাকিস্তানের এ ক্রিকেটার।

গত নভেম্বর সানা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। দলের সঙ্গে ইংল্যান্ড সফর করেননি। ফলে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পড়েনি তাঁর। দল থেকে বাদ পড়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের সূচক ধারাবাহিক নেমে যাচ্ছিল। সব মিলিয়ে সানা নিজের ছাড়া হয়ে যাচ্ছিলেন। এজন্য অবসরের সিদ্ধান্তকে সেরা মনে করছেন তিনি।

এক বিবৃতিতে সানা বলেছেন,‘গত কয়েক মাস চিন্তা করার পর্যাপ্ত সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে এখনই সেরা সময় সরে দাঁড়ানোর। আমি বিশ্বাস করি আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার দেশকে প্রতিনিধিত্ব করেছি। আমার পরিবার, কোচদের ধন্যবাদ দিতে চাই যারা আমাকে বিশ্বাস করিয়েছে আমার পক্ষে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সম্ভব। আমি ধন্যবাদ দিতে চাই আমার বিভাগী দল জারাই তারাকিটি ব্যাংক লিমিটেডকে।’

জাতীয় দলকে ৭২ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সানা। তাঁর নেতৃত্বে দল জিতেছে ২৬ ম্যাচে, হেরেছে ৪৫টি। এছাড়া ৬৫ টি-টোয়েন্টিতে জয় পরাজয় যথাক্রমে ২৬ ও ৩৬। ২০১৩ এবং ২০১৭ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। এছাড়া ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর অধীনে খেলেছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফরম্যাটেই তাঁর শেষ দুই ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। লাহোরে খেলেছিলেন শেষ ওয়ানডে। বেনোনিতে শেষ টি-টোয়েন্টি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন সানা মির

আপডেট টাইম : ১২:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০