ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ

করোনাভাইরাসের জন্য পণ্য পরিবহনে কোনো বাধা নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের জন্য পণ্য পরিবহনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলে দিয়েছি যে পণ্য পরিহনে কেউ বাধা দেবে না। পণ্য পরিবহনের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। ট্রাক-ভ্যান-কৃষকসহ পণ্য পরিবহনের যেভাবে সুবিধা হয়, প্রয়োজনে নৌপথেও আমরা সুযোগ সৃষ্টি করে দেব। যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে, মানুষের জীবনাযাত্রা অব্যাহত থাকে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ আমাদের আসে, এটা মোকাবিলা করতে হয়। আর এ দুর্যোগ সারা বিশ্বব্যাপী। দেশের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের যারা করোনাভাইরাস মোকাবিলায় দিনরাত কাজ করে যাচ্ছেন তাদের সবাইকে সাহায্য করতে হবে। সবাই মিলে এ অবস্থা থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। আমি মনে করি চিরদিনই অন্ধকার থাকে না, আলো নিশ্চই আসে, আমরা আবার আলোর পথে যাত্রা শুরু করবো।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। কাজেই মানুষকে বাঁচানোটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার এই প্রিয় বাংলাদেশের মানুষগুলোকে ভালো রাখাই আমাদের লক্ষ্য। সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি’– বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সে রাজশাহী বিভাগের আট জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাই যুক্ত রয়েছেন। জেলাগুলো হচ্ছে, বগুড়া, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ।

এরআগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সংকট উত্তরণে বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের জন্য পণ্য পরিবহনে কোনো বাধা নেই: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০