ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ফিফা থেকে চার কোটি টাকা পাবে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক : মহামারি করোনার প্রভাবে অচল হয়ে পড়েছে বিশ্ব। মাঠে খেলাধুলা নেই। ক্লাব ও ফেডারেশনগুলোর আয়ের পথ বন্ধ। এমন অবস্থায় নিজেদের কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে সবাই।

আর এই মুহূর্তে ফুটবলকে বাঁচাতে সাহায্যের হাত বাঁড়িয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।গত শুক্রবার ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো ফিফার সদস্য দেশগুলোকে ১৫০ মিলিয়ন ইউএস ডলার অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি অর্থ মূল্যে যা ১ হাজার ২৭৫ কোটি টাকার সমান। ফিফার করোনার তহবিল থেকে অর্থ পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। জানা গেছে, বাফুফের অ্যাকাউন্টে আসবে ফিফার পাঁচ লাখ ডলারের অনুদান। বাংলাদেশি অর্থ মূল্যে যা চার কোটি ২৫ লাখ টাকার মতো।

ফিফার সদস্যভুক্ত মোট ২১১ সদস্যকে এ সহায়তা সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এই সহায়তার পাশাপাশি ফরোয়ার্ড ২.০ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অন্যান্য সুবিধা পাবে বাফুফে। ফিফা থেকে অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেছেন,‘ফিফা সদস্যভুক্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি অবশ্যই সদস্যভুক্ত দেশগুলোর জন্য ইতিবাচক পদক্ষেপ। আমরা ফিফার একটি ই-মেইল পেয়েছি। সেখানে অর্থ সংশ্লিষ্ট বিষয়টি উল্লেখ আছে। আশা করছি খুব শিগগিরিই আমরা আনুষ্ঠানিক বার্তা পেয়ে যাবো।’

ফিফা থেকে প্রাপ্ত অর্থ কোন খাতে ব্যয় করা হবে তা এখনও নিশ্চিত নন আবু নাঈম। এরকম কোনো গাইডলাইন এখনও ফিফা থেকে আসেনি।ফিফার আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো গাইডলাইন দেওয়া হতে পারে বলে তাঁর ধারনা। যদি এরকম কোনো গাইডলাইন না থাকে তাহলে নির্দিষ্ট পরিকল্পনা করে দীর্ঘ সময়ের জন্য ফুটবলের পেছনে এ অর্থ ব্যয় করা হবে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক।

আপাতত খেলা নিয়ে কোনো চিন্তা নেই বাফুফের। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি বিষয়টি মাথায় রেখে খেলা শুরুর ইচ্ছা দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফিফা থেকে চার কোটি টাকা পাবে বাফুফে

আপডেট টাইম : ১২:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০