ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

শেখ জামালের সমাধিতে ফুল দিয়ে আ.লীগের শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার এবং মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

শেখ জামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) আওয়ামী লীগের পক্ষ থেকে বেলা ১১টায় বনানী কবরস্থানে শেখ জামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং তার পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

শেখ জামালের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ শেখ জামালকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও গৃহবন্দি ছিলেন। সেখান থেকে পালিয়ে তিনি মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে নেতৃত্ব দেন। শেখ জামাল একজন দেশপ্রেমিক চৌকস-মেধাবী সেনা অফিসার ছিলেন।

তিনি আরও বলেন, শেখ জামাল ১৯৭৫ সালে ১৫ আগস্ট কালোরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত হন। জন্মদিন স্বভাবতই সবার কাছে আনন্দের। কিন্তু রক্তাক্ত বিদায় সে আনন্দকে ম্লান করে দেয়। মুক্তির সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অবদান বাঙালি জাতি কৃতজ্ঞতার সঙ্গে চিরদিন স্মরণ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শেখ জামালের সমাধিতে ফুল দিয়ে আ.লীগের শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : ০৭:৪০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০