ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আবারও করোনায় আক্রান্ত হলেন দিবালা

ক্রীড়া ডেস্ক: সব নিয়মকানুন ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরও প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা ফুটবলার পাওলো দিবালা। কারণ গত মাসে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার তিন দিনের মাথায় ফের করোনায় আক্রান্ত হন দিবালা ও তাঁর বান্ধবী। দ্রুত ১৫ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে চলে গেলে গেলেও করোনা থেকে সুস্থ হতে পারছেন না দিবালা।

স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতোর খবর অনুযায়ী, গত ছয় সপ্তাহে চারবার দিবালার করোনা টেস্ট করা হয়েছে। প্রতিবারই পরীক্ষায় পজিটিভ এসেছে।

এ ব্যাপারে দিবালার বন্ধবী ওরিয়েলা সাবাতিনি বলেন, ‘গত ২১ মার্চ আমি ও আমার সঙ্গী পাওলো দিবালার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। কভিড-১৯ পরীক্ষায় দুজনের ফলই পজিটিভ আসে। তিন দিনের মাথায় আমরা আবারো কভিড পরীক্ষা করাই। সেবার ফল নেগেটিভ এলো। কিন্তু একদিন পর তৃতীয়বারের মতো পরীক্ষা করাতে গিয়ে আবার আমাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। কোভিড টেস্টের ফল পজিটিভ এসেছে।’

সাবাতিনি আরো বলেন, ‘আমি জানি না, এটা কীভাবে কাজ করে। আমি জানি না, এর আগে নেগেটিভ কেন এলো এবং এখন কেন-ই বা পজিটিভ! আমার মনে হয়, আমি শুনেছি, করোনাভাইরাসে আক্রান্ত হলে টেস্ট করালে ভুল নেগেটিভ ফল আসতে পারে। তাই শতভাগ নিশ্চিত হতে আরো একটি পরীক্ষা করা উচিত। আর এতে এটা প্রমাণ হয় যে, ভাইরাসটি সম্পর্কে আমরা কতটা কম জানি। আগে ভেবেছিলাম, আমরা দিবালার সতীর্থ ড্যানিয়েলে রুগানির মাধ্যমে আক্রান্ত হয়েছি। কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারছি না। ১৫ দিনের কোয়ারেন্টিন শেষ করার পর এই ভাইরাসের আর থাকার কথা না।’

এর আগে এক বিবৃতিতে দিবালা জানিয়েছিলেন তিনি কীভাবে এ ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন এবং শ্বাসকষ্টের সমস্যা কতটা তাকে ভোগাচ্ছে। সেখানে তিনি এও জানিয়েছিলেন, তার বান্ধবী আগের চেয়ে সুস্থবোধ করলেও নিজের সমস্যা দূর হয়নি তখনও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আবারও করোনায় আক্রান্ত হলেন দিবালা

আপডেট টাইম : ০১:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০