ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরের একটি মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর করা হয়েছে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় যা এখন পুরোপুরি প্রস্তুত।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুনের আজম ক্যাম্পাসের ক্যাম্পের ভেতরে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একটি মসজিদের প্রথম ফ্লোরকে কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর করা হয়েছে। ৯ হাজার বর্গকিলোমিটারের ওই ফ্লোরে ৮০টি শয্যা স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে মহারাষ্ট্র কসমোপলিটন অ্যান্ড এডুকেশনাল সোসাইটির চেয়ারম্যান পি এ ইনামদার বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা এখানে কোভিড-১৯ রোগীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করেছি। আমাদের ট্রাস্টি প্রয়োজনে রোগীদের খাবারের ব্যবস্থা করবে।

আরও জায়গার প্রয়োজন হলে সে ব্যবস্থাও করা হবে বলে জানান ইনামদার।

মুসলিম কোঅপারেটিভ ব্যাংকের পরিচালক এস এম ইকবাল বলেন, মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর একটি দারুণ উদ্যোগ। ক্যাম্পাসের ইউনানি হাসপাতালেও এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

পুনে জেলা কালেক্টর নাভাল কিশোর রাম বলেন, আজম ক্যাম্পাস কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তের কথা জানালে আমরা তাদের বিষয়টি বিবেচনায় নেই। সেন্টারটি পর্যবেক্ষণের পর রোগীদের সেবার অনুমতি দেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর

আপডেট টাইম : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০