ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

কোভিড-১৯ পরীক্ষার অনুমোদন পাচ্ছে আরও ৪ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, আমরা পরীক্ষার পরিধি বাড়িয়েছি। ২৯টি ল্যাব থেকে রিপোর্ট পেয়েছি। নতুন করে কুমিল্লা মেডিকেল কলেজ, এভারকেয়ার হাসপাতাল লিমিটেড (সাবেক অ্যাপোলো) ও সেন্ট্রাল পুলিশ হাসপাতালের ফলাফল যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে একথা জানান তিনি।

তিনি বলেন, ঢাকার মধ্যে ল্যাবএইড হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল এবং ঢাকার বাইরে তাহেরুন্নেসা মেডিক্যাল কলেজ হাসপাতাল, হেদায়েতুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল- এই চারটি বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ পরীক্ষার আবেদন করেছে। আবেদনগুলো বিবেচনাধীন। আজ অথবা কালকের মধ্যে পূর্বের শর্তে তাদের অনুমোদন দেওয়া হবে। অন্যান্য বেসরকারি হাসপাতালগুলো আমাদের নীতিমালা মেনে আবেদন করলে আমরা তা শর্ত সাপেক্ষে অনুমোদন দেবো।

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (৩০ এপ্রিল) আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৬৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে আরও ৫৬৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জনে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

কোভিড-১৯ পরীক্ষার অনুমোদন পাচ্ছে আরও ৪ হাসপাতাল

আপডেট টাইম : ০৪:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০